সম্প্রতি জিপিএইচ ইস্পাত লিমিটেড ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্যাবস্থপনা পরিচালক, জিপিএইচ ইস্পাত লিমিটেড ও চেয়ারম্যান জিপিএইচ গ্রæপ এবং ড. মোহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, পরিচালক, রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার ফর সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (রাইস) বুয়েট স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
যৌথ গবেষণা সহযোগীতা, ফেলোশিপ, ইন্টার্নশিপ, পারষ্পরিক গবেষণাগার ব্যাবহারের সুযোগ, পণ্যের মানোউন্নয়নে গবেষণা ইত্যাদি সুবিধা প্রদানের মাধ্যমে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে সময়োপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে জিপিএইচ ইস্পাত ও বুয়েট যৌথভাবে কাজ করবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ শহীদুল্লাহ্ খন্দকার, মাননীয় সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাত লি. এর উপদেষ্টা অধ্যাপক ড. শামীম জেড বসুনিয়া ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুল জব্বার খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিপিএইচ ইস্পাত লি. এর চেয়ারম্যান জনাব আলমগীর কবির, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আলমাস শিমুল, পরিচালক জনাব আশরাফুজ্জামান, জনাব আবদুল আহাদ, উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্মানিত অধ্যাপকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, বুয়েটের ছাত্র-ছাত্রীসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ।
এ হক মাসুদ
এজিএম, ব্রান্ড
০১৭৩০-০৮৭৭২২
